টঙ্গী - আশুলিয়া মহাসড়কে ট্রাক - বাস সংঘর্ষ, আহত ২০
আশুলিয়া মহাসড়কের ধউর তালতলা নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও তুরাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ধউর তালতলায় টঙ্গী - আব্দুল্লাপুর থেকে একটি যাত্রীবাহী বাস সাভার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় দিক থেকে আসা আরও চারটি প্রাইভেট কার, পিকআপ এবং মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত হয়।
দুর্ঘটনার ফলে একটি মাইক্রোবাস ও পিকআপ তুরাগ নদীতে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়। আহতদেরকে টঙ্গীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত চারটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে মালবাহী ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
