২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দফা দাবি বাস্তবায়নে সচিবালয়ে কর্মচারিদের সমাবেশ

এক সপ্তাহের মধ্যে সচিবালয় নিয়োগ বিধিমালা অনুমোদন, শতভাগ পেনশন, ৩০০ ভাগ গ্রাচুইটি এবং ১০ শতাংশ সচিবালয় ভাতাসহ ৮ দফা দাবিতে সচিবালয় কর্মচারি সংযুক্ত পরিষদ সোমবার সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সমাবেশে কর্মচারি নেতারা নতুন বিধিমালায় কোনো ধরনের পরিবর্তন না করার আহ্বান জানিয়ে বলেন, বিধিমালায় কোনো পরিবর্তন কর্মচারিরা মানবে না। এ ধরনের উদ্যোগকে কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিহত করা হবে। এ কর্মসূচির জন্য সরকারকেই দায় - দায়িত্ব বহন করতে হবে।

তারা এসব দাবির ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেন।

পরিষদের সহ - সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মহাসচিব খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদের মহাসচিব আব্দুল মান্নান, লিয়াকত আলী, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, জহিরুল ইসলাম প্রমুখ।