২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার

জেলা সদরের পৌরসভা সংলগ্ন নরসুন্দা তীরবর্তী কুঠিঘাট এলাকা থেকে রাতুল (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে কুঠিঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাতুল স্থানীয় ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের ছেলে এবং তমালতলা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।