কুমিল্লায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশ রোববার শহরের ডাকবাংলা মোড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে। যুবকের পরনে আকাশী রংয়ের জামা ও চেক লুঙ্গি ছিল।
পুলিশ জানায়, ওই যুবক মাদকাসক্ত এবং মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
