২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক মহিলা অগ্নিদগ্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের হাঁসধরা - রানীনগর গ্রামের একটি বাড়িতে আগুন লেগে এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছে। এসময় দুটি গরু ও একটি ছাগলও আগুনে পুড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বাড়ির মালিক সেকেন আলী জানান, শনিবার রাত ২ টার দিকে কে বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় তার স্ত্রী কুলসুম, ২ টি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়।

আহত কুলসুমকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোন মামলা হয়নি।