২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুজন বাংলদেশীকে অপহরণ করেছে বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী চৌকিদার টিলা এলাকা থেকে বিএসএফ দুজন বাংলাদেশীকে অপহরণ করেছে। কাঠ সংগ্রহ করতে গেলে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

অপহৃতরা হচ্ছেন - নালিতাবাড়ি  উপজেলার সীমান্তবর্তী  বুরুঙ্গা গ্রামের মৃত শাহাবুদ্দিনের পুত্র জয়নাল আবেদীন (৪৫) ও মৃত আব্দুল আলীর পুত্র ওসমান আলী (২৫)।

বিডিআর ও পুলিশ সূত্র জানায়, নালিতাবাড়ি উপজেলার বুরুঙ্গা গ্রামের ওই দুজন বাংলাদেশীকে বিকাল ৫টায় ভারত সীমান্তের চৌকিদার টিলা নামক স্থান বিএসএফ অপহরণ করে।

ঘটনার পর বিডিআর - এর পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে ও অপহৃতদের ফেরত চেয়ে পত্র দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।