২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর রূপনগরে দুটি বহুতল ভবন দেবে গেছে

রাজধানীর পল্লবীর রূপনগর আবাসিক এলাকায় শনিবার দুপুরে দুটি ভবন দেবে গিয়েছে। পুলিশ জানায়, ভবন দুটি দেবে যাওয়ায় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাদের সবাই নিরাপদ জায়গায় চলে যেতে পেরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন দুটি মুখোমুখি একটি অন্যটির ওপর ঝুঁকে পড়েছে। যথাক্রমে পাঁচতলা এবং ছয়তলা ভবন দুটি দুর্বল ভিত্তির কারণে দেবে যায়।

পল্লবী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, রূপনগর আবাসিক এলাকার ১৭ নং সড়কের ৪ ও ৫ নম্বর ভবন দুটি দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে পরস্পরের দিকে ঝুঁকতে থাকে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এই ভবনের দুরাবস্থা দেখতে কয়েক শ’ লোক সেখানে ভিড় করে।

পুলিশ জানায়, তারা পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছেন।