২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ছাত্রদল ক্যাডারকে রক্ষায় জাবিতে মিছিল ও ভিসির কাছে স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রদল ক্যাডারকে রক্ষায় সাধারণ শিক্ষার্থী ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে মৌন মিছিল, সমাবেশ ও ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

মিছিলটি সমাজ বিজ্ঞান চত্ত্বর থেকে শুরু করে ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে।

পরে শিক্ষার্থীরা দুই শতাধিক স্বাক্ষরিত একটি স্মারকলিপি ভিসি অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কাছে দেয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ওই তিন ছাত্রের বিরুদ্ধে মিথ্যা হয়রানী ও ছাত্রত্ব বাতিলের দাবির প্রতিবাদ জানায়।

জানা গেছে, গত সোমবার বিকালে মীর মশাররক হোসেন হলের ছাত্রদল ক্যাডার অর্থনীতি ২য় বর্ষের ছাত্র সাঈদ তারই এক সহপাঠী ছাত্রীর সাথে জোর করে কথা বলতে গেলে নৃবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুবাইয়াত বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায় সাঈদ ও রুবাইয়াতের মধ্যে হাতাহাতি হয়।

এসময় ছাত্র ফেডারেশনের নেতা পপি ও ইরান ঘটনাস্থলে গেলে তাদের সাথেও সাঈদের বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে সাঈদের সহযোগীরা ইরান ও রুরাইয়াতকে মারধর করে।

খবর পেয়ে প্রক্টর সৈয়দ কামরুল আহসান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

নিপীড়নের প্রতিবাদে বিরুদ্ধে শিক্ষার্থীরা বুধবার মিছিল সমাবেশ করে সাঈদের বিরুদ্ধে ছাত্র বাতিল ও তার সহযোগীদের শাস্তির দাবী জানিয়ে ভিসি বরাবর স্মারকলিপি দেয়।