২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চাঁদার টাকা গ্রহণ করার সময় ৭ চাঁদাবাজ গ্রেপ্তার

সাতক্ষীরায় একজন ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সদর থানা পুলিশ সাতজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 10:26 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সাতক্ষীরা এএসপি (সার্কেল) দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজকে জানান, ব্যবসায়ী মফিজুল হক লিটুর কাছ থেকে চাঁদার টাকা নেয়ার সময় শহরের নারিকেল তলা মোড় থেকে ছাত্তারকে পুলিশ হাতেনাতে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের পলাশপোল এলাকার একটি বাড়ি থেকে পুলিশ ছাত্তারের ছয় সহযোগীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-বাবু, আব্দুল আলিম, কামরুজ্জামান, বাবলু, লিংকন ও লুৎফর রহমান। এদের সবার বাড়ি জেলা সদর এবং তালা উপজেলায়।

লিটু বিডিনিউজকে জানান, জনৈক ছাত্তার বৃহস্পতিবার সকালে তার কাছে মোবাইলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

লিটু এই বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এএসপি (সার্কেল) দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।