যশোরে যাত্রীবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত, ১১ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্ন
যশোরে যাত্রীবাহী ট্রেন রকেট মেলের চারটি বগি লাইনচ্যুত হ্ওয়ায় বুধবার রাত থেকে যশোর - খুলনা রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় ১১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পুনরায় স্বাভাবিক হয়। তবে এসময় বগিগুলোতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি যশোর থেকে খুলনা যাচ্ছিল।
যশোর রেল স্টেশন সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে পার্বতীপুর স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেনটির পেছনের ৪টি বগি ক্যান্টনমেন্ট স্টেশনের আগের পয়েন্টে লাইনচ্যুত হয়।
রেলের স্লিপার ভাঙ্গা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানান। বৃহস্পতিবার সকালে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে বগিগুলোকে লাইন থেকে সরানোর পর সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
