ব্রিটেনে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৮ আগস্ট
শিক্ষার্থীদের ভিসার আবেদন চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত গ্রহণ করতে ভিএফএস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ঢাকা কার্যালয়ের প্রতি নির্দেশ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভিসার আবেদন সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জমা নেওয়া হবে।
এ ছাড়া ভিএফএস ঢাকা কার্যালয়, সায়মন সেন্টার, দ্বিতীয় তলা, সড়ক - ২২, প্লট ৪/এ, গুলশান শাখা - ১, ঢাকা - ১২১২ এই ঠিকানায় অন্য সকল আবেদনপত্র জমাদানের সময় অপরিবর্তিত থাকবে।
ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, ভিএফএসের সিলেট এবং চট্টগ্রাম কার্যালয় এ নির্দেশের আওতায় পড়বে না।
