২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পৃথক ঘটনায় ২ জন খুন

ঝিনাইদহে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। জেলার কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে ভিসিডিতে ছবি দেখতে গিয়ে বিপুল (২৭) নামে এক যুবক এবং শনিবার রাতে শৈলকুপা উপজেলার বকশীপুর গ্রামের ঠাণ্ডু (৩৫) নামে এক ভ্যানচালক খুন হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে এক ব্যক্তি টিনের চালা ও খড়ের বেড়ার ঘর তুলে অবৈধভাবে ভিসিডিতে সিনেমা প্রদর্শন করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় বিপুল সিনেমা দেখার জন্য ওই বাজারে যান। পথের কাদা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি ওই ঘরের বেড়া ধরে হাঁটছিলেন। এতে ঘরের মালিক ভিসিডি প্রদর্শনকারী ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে প্রহার করে তাকে গুরুতর জখম করেন।

আহত বিপুলকে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে তিনি মারা যান। নিহত বিপুলের বাড়ি কালীগঞ্জ উপজেলার শরাবাড়িয়া গ্রামে। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে শৈলকূপা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ঠাণ্ডুকে ভ্যান ভাড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কিছুটা দূরে একটি বাগানে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে ও মুখে গেঞ্জি ঢুকিয়ে হত্যা তাকে করে। নিহত ঠাণ্ডুর পিতার নাম ছাঁদ আলী মণ্ডল।

রোববার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।