মাদারীপুর থেকে বোমা ও অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আদুরী গ্রামে র্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে। তারা দক্ষিণাঞ্চলের ডাকাত বাহিনীর প্রধান বাদলের সহযোগী।
গ্রেফতারকৃতরা হলেন মালেক বেপারী (৬০), আলতাফ মাঝি (৫৫), মোতাহার হাওলাদার (৫৫), মাহাতাব (৪৫), সামসুদ্দিন (৫৫), হেলাল (৪৫), এবং মোতাহার সরদার (৪৫)। এ সময় র্যাব সদস্যরা ডাকাত দলের কাছ থেকে ১৩টি হাতবোমা, একটি রিভলবার এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
র্যাব- ৮ কার্যালয় সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কালকিনিতে তারা শ্বাসরুদ্ধকর এই অভিযান পরিচালনা করে।
