২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের পোল্ট্রি ফিড মার্কেটে ডাকাতি

সাভার বাজার বাসস্ট্যান্ডের পোল্ট্রি ফিড মার্কেটের দুইটি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতে একযোগে ডাকাতি সংগঠিত হয়েছে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ জানায়, মুখোশ পরিহিত সাত থেকে আটজনের একটি ডাকাত দল প্যারাগন পোল্ট্রি ফিড ও শাহীন এন্টারপ্রাইজের মালিক এবং কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে এবং প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।

এসময় ডাকাতদের রামদায়ের কোপে দোকান মালিক জামান আবেদীন, আব্দুর রহমান আদর, কর্মচারী হানিফ, শ্রমিক সর্দার এখলাছ, পথচারী সেলিম ও ব্যবসায়ী সেলিমসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল ওহাব বিডিনিউজকে জানান, সাভারের স্থানীয় ব্যবসায়ীরা মাদক ব্যবসা বন্ধের দাবী করায় কিছু মাদক ব্যবসায়ী এই ডাকাতি করেছে।