২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারায় ফরেন সার্ভিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর বারিধারায় ফরেন সার্ভিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ কমপ্লেক্স স্থাপিত হলে ঢাকায় আন্তর্জাতিক বিষয়ক সেমিনার, সম্মেলন ও আলোচনার ক্ষেত্রে নতুন সুবিধা যুক্ত হবে। এতে ফরেন সার্ভিসের কর্মকর্তাদের জন্য সাময়িকভাবে থাকাসহ বিনোদনের সুবিধাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী মোর্শেদ খান বলেন, এই কমপ্লেক্সটি দেশী ও বিদেশী কূটনীতিকদের মতবিনিময়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।