২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা গ্রুপের মানহানি মামলায় যুগান্তর সম্পাদকসহ ৬ জনের জামিন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দায়ের করা মানহানি মামলায় দৈনিক যুগান্তরের সম্পাদক গোলাম সারোয়ার, প্রকাশক সালমা ইসলামসহ ৬ জনকে আগাম অন্তর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বৃহস্পতিবার বিচারপতি মো. আব্দুর রশিদ ও বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গোলাম সারোয়ারসহ ৬ সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দায়ের করা মামলায় মহানগর হাকিম মো.মিজানুর রহমান ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

গত ৩ আগষ্ট ‘কে এই মাফিয়া ডন শাহ আলম’ এবং ‘শাহ আলমের দখলে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক:বেনামে কোটি কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এই মামলা দুটি করা হয়েছিল।