২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

সাভার পৌরসভার মালঞ্চ এলাকায় সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে। তার নাম ইকবাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে ইকবাল নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যা হওয়ার পরও দরজা না খুললে প্রতিবেশী এক যুবক ভেন্টিলেটর দিয়ে উঁকি মেরে ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 

গার্মেন্টস কর্মী ইকবাল হোসেন সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার একটি গার্মেন্টসের অপারেটর হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আত্মহত্যার কোন কারণ জানতে পারেনি।