২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাকে সাময়িক বহিস্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র’র (টি.এস.সি.সি) পরিচালকের কার্যালয় ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছয় শিবির নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সোমবার সন্ধ্যায় উপাচার্য ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক শিক্ষক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে শিবির নেতাদের সাময়িক বহিষ্কার করেন।

বহি®কৃতরা হলেন শফিকুল ইসলাম (দাওয়াহ মাস্টার্স), আতিকুর রহমান (এমবিএ), জাফর ইকবাল (দাওয়াহ মাস্টার্স), সাইফুল (আল কুরআন মাস্টার্স), সহীদ (এমবিএ) ও মুশফিক (আল কুরআন তৃতীয় বর্ষ)।

গত শনিবার ছাত্র শিবির ক্যাডাররা টিএসসিসি’র মিলনায়তন ভাড়া করাকে কেন্দ্র করে পরিচালকের কার্যালয় ভাংচুর করে এবং পরিচালকসহ চার শিক্ষককে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। শনিবার এক সাধারণ সভায় শিক্ষক সমিতি দোষীদের শাস্তি দাবি করলে উপাচার্য ছয়জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় প্রক্টর ড. আলীনুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক রুহুল আমীন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ইব্রাহিম হোসেন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ড. সাইফুল ইসলাম ও জিয়া হলের প্রভোস্ট ড. শফিকুল ইসলাম। আগামী ৩১ আগস্টের মধ্যে কমিটির প্রতিবেদন পেশ করবে। প্রতিবেদনের ভিত্তিতে স্থায়ী বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপাচার্য অফিস সূত্রে জানা গেছে।