ব্রাহ্মণবাড়িয়ায় শোক সমাবেশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, সমাবেশ পণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের সমাবেশ স্থল থেকে মঙ্গলবার একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এর ফলে শোক সমাবেশ পণ্ড হয়ে যায়।
জানা যায়, জাতীয় শোকদিবস উপলক্ষে নাছিরনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে কে বা কারা কালো ব্যাগে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু রেখে যায়।
সমাবেশ শুরু হওয়ার আগে কালো ব্যাগটি দেখতে পাওয়ায় সভা পণ্ড হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ বোমাটি উদ্ধারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
