চাঁপাইনবাবগঞ্জে মাকে খুন করে ছেলের আত্মহত্যার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্ত এক ছেলে তার মাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ডিহির মাঠ গ্রামে।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, ডিহির মাঠ গ্রামের অবসরপ্রাপ্ত বন বিভাগের কর্মকর্তা তাজেমুল হকের মাদকাসক্ত ছেলে হারুন (৩০) তার মা রেবিনা খাতুনের কাছে ৩০ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘর বন্ধ করে সে মাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মা মারা গেলে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ বাড়ি থেকে মায়ের লাশ উদ্ধার ও আহত অবস্থায় ছেলেকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ছেলের পিতা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছিলেন।
