মানহানির মামলায় যমুনা গ্র“পের চেয়ারম্যান ও যুগান্তরের সম্পাদকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর
হাইকোর্ট সোমবার মানহানির মামলায় অভিযুক্ত যমুনা গ্র“পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, দৈনিক যুগান্তর এর সম্পাদক গোলাম সারওয়ার এবং অন্য সাত ব্যক্তির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।
সিএমএম কোর্টে বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দায়ের করা দুটি মানহানির মামলায় তারা এ জামিন লাভ করেন।
বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ এবং বিচারপতি মিফতাহুদ্দিন চেীধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার দুটি পৃথক জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান তার দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, দৈনিক যুগান্তরের ৩১ জুলাই ও ২ আগস্ট সংখ্যায় বসুন্ধরা গ্র“প ও এর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত দুটি প্রতিবেদনই ছিল মিথ্যা এবং তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এগুলো করা হয়েছে। আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং আবদুল মতিন খসরু।
