মুন্সীগঞ্জে শিশু আলেয়াকে ধর্ষণ ও হত্যার পর তার জানাজাতে অংশ নিয়েছিল ধর্ষকরা, একজনের স্বীকারোক্তি
মুন্সীগঞ্জের চাঞ্চল্যকর আলেয়া আক্তার (৯) ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামী ফরহাদ সরদার স্বীকার করেছেন যে, ধর্ষণ ও হত্যার পর তারা মেয়েটির নামাজে জানাজাতে অংশ নিয়েছিলেন। মামলার অপর আসামী সফিকুলকে (২২) পুলিশ রোববার রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার করেছে। মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার গ্রেপ্তারকৃত আসামী ফরহাদ সরদারকে (২১) রোববার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
জবানবন্দিতে তিনি জানান, চলতি বছরের ১৭ জুন সদরের মহেশপুর নমকান্দি এলাকার একটি পাটক্ষেতে আলেয়াকে ফরহাদ এবং সফিকুল পালাক্রমে ধর্ষণের পর কাচাঁ পাট দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামিরা আলেয়ার মৃত্যু নিশ্চিত করার জন্য তার শরীরে সিগারেটের আগুন দিয়েও সেঁকা দেয়। এসময় আলেয়া চিৎকার দেয়ার চেষ্টা করলে তারা তার মুখে বালু চেপে ধরে। পারিবারিক শত্র“তার জের ধরে তারা এই ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। হত্যার পর তারা আলেয়ার নামাজে জানাজাতেও অংশ নিয়েছেন বলে জানান।
তৃতীয় শ্রেণীর ছাত্রী আলেয়া সদরের মহেশপুর নমকান্দি এলাকার সফিজ উদ্দিনের কন্যা। হত্যাকারী দু’ জনের বাড়ি পার্শ্ববর্তী সরদার কান্দিরগ্রামে।
