দিনাজপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরত আসার সময় বিএসএফ’র গুলিতে আব্দুল ওহাব (২৮) নামে বাংলাদেশী এক তরুণ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান সীমান্তে।
বিডিআর সূত্র জানায়, ধর্মজান সীমান্ত দিয়ে শনিবার রাত সাড়ে ১০টায় ভারত থেকে অবৈধ পথে ফিরছিলেন আবদুল ওহাব। এসময় বিএসএফ সদস্যরা তিন রাউন্ড গুলিবর্ষণ করলে ওহাব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওহাব বিরল উপজেলার বনগাঁও এলাকার আবদুল খালেকের ছেলে।
