২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কোটি টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেফতার

র‌্যাব সদস্যরা রোববার গাজীপুর সদরের টেকন্যাপাড়া এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

গ্রেফতারকৃতের নাম মোস্তফা (৩২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে র‌্যাবের দুই সদস্য ক্রেতা সেজে টেকন্যাপাড়ায় ভাই ভাই ডেকোরেটরে গিয়ে মালিক মোস্তফার সঙ্গে এক কেজি হেরোইনের একটি প্যাকেটের মূল্য ৮০ লাখ টাকায় রফা করেন। পরে টাকা আনার কথা বলে র‌্যাব সদস্যরা বেরিয়ে আসে। অল্প সময় পরে র‌্যাব - ১১ এর উপ পরিচালক মেজর মাকসুদ তার দলবল নিয়ে ওই ডেকোরেটরে হানা দিয়ে হেরোইন উদ্ধার ও মোস্তফাকে আটক করে।

র‌্যাব জানায়, ডেকোরেটর ব্যবসার আড়ালে মোস্তফা দীর্ঘদিন যাবত হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিল। উদ্ধারকৃত প্যাকেটে মেইড ইন থাইল্যান্ড, দু-লায়ন ব্রান্ড এবং ইয়েলো সুগার লেখা রয়েছে। এতে ড্রাগের মাত্রা ৯২ - ৯৬ ভাগ। এ সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।