২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১২ জন বিদেশী গ্রেপ্তার

পার্বত্য জেলা বান্দরবানের আমতলী নামক এলাকা থেকে সেনা সদস্যরা ১২ জন বিদেশী নাগরিককে আটক করেছে। আটককৃতরা সকলেই মায়ানমানের রোহিঙ্গা বলে জানা যায়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সেনা বাহিনীর একটি টহল দল বৃহস্পতিবার রোহিঙ্গাদের ওই গ্র“পটিকে চ্যালেঞ্জ করলে তারা বাংলা ভাষা বুঝতে পারেনি। এতে সেনা সদস্যরা তাদের সন্দেহবশতঃ আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হতদরিদ্র রোহিঙ্গারা মায়ানমারের ভাষায় জানান, কিছুদিন আগে কাজের সন্ধানে তারা সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে কক্সবাজার ও পরে বান্দরবান আসেন।

অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

গ্রেপ্তারকৃত বিদেশীরা হচ্ছেন, শামসুল ইসলাম, রশিদ আহমেদ, মো. রহিম, তৈয়ব আলী, মো. রফিক, রশিদ আহমদ, আব্দুর রশিদ, আমানুল্লাহ, মো. সেলিম, নূর মোহাম্মাদ, কে. পায়া এবং মো. রফিক।

প্রসঙ্গত, সেনা সদস্যরা গত বছর জেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতের মনিপুর রাজ্যের নয়জন বিদেশীকে আটক করে।