যুবদল ও কৃষক ফেডারেশন মুখোমুখি: পটুয়াখালীতে ১৪৪ ধারা জারি
পটুয়াখালীর দশমিনা উপজেলা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার কৃষক ফেডারেশন ও যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বেলা ১১ টায় দশমিনা উপজেলা নির্বহী কর্মকর্তা হাওলাদার মো. রাকিবুল বারী এ আদেশ জারি করেন।
প্রশাসন জানায়, মিথ্যা মামলা প্রত্যাহার ও চরহাদীর খাসজমি বন্দোবস্তের দাবিতে কৃষক ফেডারেশন বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের জন্য জমায়েত হতে থাকে।
অপরদিকে উপজেলা যুবদল সভাপতি মোমেন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার ও চরহাদী নিরিহ কৃষকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে একই স্থানে যুবদল প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে শহরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
