২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রশিল্পী এসএম সুলতানের ৮২ তম জন্ম বার্ষিকীতে নানা আয়োজন

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 12:58 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নড়াইলের সুলতান মঞ্চে সাতদিন ব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হবে।

১৯২৪ সালের ১০ আগস্ট শিল্পী শেখ মোহাম্মদ সুলতান শহরতলীর মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।