বুড়িগঙ্গায় জলদস্যুর হাতে যুবক ছুরিকাহত, ৪০ হাজার টাকা ছিনতাই
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে মঙ্গলবার সকালে জলদস্যুরা মনোয়ার হোসেন (১৮) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চল্লিশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
ছুরিকাহত মনোয়ার রাজধানীর লালবাগ এলাকার আমীর হোসেনের ছেলে।
মনোয়ার জানান, সকাল ৮ টার দিকে সদরঘাট থেকে নৌকায় করে সোয়ারীঘাট যাবার সময় একদল জলদস্যু ট্রলার নিয়ে মনোয়ার হোসেনের পথরোধ করে। জলদস্যুরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকা ও মোবাইল সেট নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।
মনোয়ারকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
