বাকেরগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩০
বরিশাল জেলার বাকেরগঞ্জ বন্দরে ১৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে যুবলীগ নেতা আবুয়াল হোসেন অরুণ, ছাত্রলীগের আশুতোষ এবং টুলটুলকে বাকেরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সামছুল আলম চুন্নু গ্রুপ ১৫ আগস্ট পালন উপলক্ষে বর্ধিত সভা করার সময় সাবেক সাংসদ সৈয়দ মাসুদ রেজার লোকজন তাদের ওপর হামলা চালায়। প্রায় ঘন্টাব্যাপী দুপক্ষে ধাওয়া - পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়।
