২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ফতুল্লা থানা পুলিশ সোমবার সকালে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। নিহতের নাম ফারুক (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পুলিশ জানায়, শুক্রবার রাতে ফারুক তার সহযোগী জাহাঙ্গীরসহ ৫/৬ জনকে নিয়ে ফতুল্লা থানার চর নরসিংপুর এলাকার একটি ইট ভাটায় যায়। সেখানে সহযোগীদের নিয়ে সে হেরোইন সেবন করার পর নৌকা নিয়ে বুড়িগঙ্গা নদীতে বেড়াতে বের হয়। 

এ সময় তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফারুককে হত্যা করে নদীতে ফেলে দেয়।

পুলিশ রোববার ফারুকের সহযোগী রাজুকে গ্রেফতার করলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সোমবার সকালে ফারুকের লাশ উদ্ধার করে।

ফতুল্লা থানার ওসি শহিদুজ্জামান বলেন, নিহত ফারুক একজন ঝুট সন্ত্রাসী। ঝুট ব্যবসায়ের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে জাহাঙ্গীরের সাথে ফারুকের বিরোধের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।