২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির আইন ও বিচার বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রভাষক জুলফিকার আহমেদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে কথিত এক শিবির ক্যাডার। এ ঘটনায় ওই প্রভাষক মতিহার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জুলফিকার আহমেদ সাংবাদিকদের জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র শিবির ক্যাডার আব্দুল হালিম তাকে ০১৭১৩৭০৩৬৩০ নম্বর মোবাইল থেকে ফোন করে।

তিনি বলেন, ফোনে হালিম তাকে শীঘ্রই পদত্যাগ করার নির্দেশ দিয়ে বলে যে এর অন্যথা হলে গুলি করে তাকে হত্যা করা হবে। হালিম নিজেকে শিবির ক্যাডার বলে পরিচয় দেয়। হালিম আরবী সাহিত্য বিভাগের ছাত্র বলে জানা গেছে।

জুলফিকার আহমেদ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ - উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রক্টরকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বলে উল্লেখ করেন।