খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়েদীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টায় মতিয়ার রহমান মতি(৫৫) নামে এক কয়েদীর মৃত্যূ হয়েছে।
পুলিশ জানায়, ৩ আগস্ট যশোর কারাগার থেকে অসুস্থ অবস্থায় কয়েদী মতিয়ার রহমানকে খুলনা জেলখানায় পাঠানো হয়। ওইদিন সকাল পৌনে ৯টায় জেলখানায় পৌঁছানোর পর সকাল ৮টা ৫৫ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সকালে মারা যান।
তার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়।
