পাবনায় পদ্মা নদীতে নৌকা ডুবে ২ জনের মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলার কামালপুরে পদ্মা নদীতে শনিবার নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে।
এরা হলেন, কামালপুর গ্রামের রফি উদ্দিনের ছেলে রইচ উদ্দিন এবং ইয়াছিন আলীর ছেলে ওয়াসিম।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে ১৪/১৫ জন কৃষক শ্রমিক ধান কাটার জন্য শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় করে একই উপজেলার নুরপুর চরে যাবার সময় দমকা হাওয়ায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ জন কৃষক সাঁতরে পাড়ে উঠে এলেও রইচ এবং ওয়াসিম ডুবে যায়।
ঈশ্বরদী পুলিশ নিখোঁজ দুইজনের লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
