২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৩ টি লাশ উদ্ধার

সাভারে পৃথক ঘটনায় পুলিশ এক নবজাতকসহ মোট তিনটি লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, সাভার পৌরসভার শিমুলতলীতে তিতাস গ্যাস কর্মচারীদের আবাসিক কোয়ার্টারের পেছন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

অপর ঘটনায় সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী গ্রামে বৃহস্পতিবার দুপুরে নাসিমা (১৫) এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় গুমাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ ক্ষত - বিক্ষত অবস্থায় অজ্ঞাত নামা এক ব্যাক্তির (২৭) লাশ উদ্ধার করে। চার - পাঁচদিন আগে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।