২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হোটেল কর্মচারী নিহত

যশোরে এক হোটেল কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার পুলিশ এ কথা জানায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 02:45 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (২৮)। সে যশোরের বিরামপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, নগরীর দড়াটানায় অবস্থিত ভৈরব হোটেলে কাজ শেষে জামাল সোমবার রাত আট টায় বাড়ি ফেরে। রাত নয়টার দিকে সে আবার বাইরে যায়। রাত ১০ টার দিকে জেলেরা ভৈরব নদীর কচুরিপানার নীচে থেকে লাশ উদ্ধার করে পুলিশকে জানায়।

তার হত্যার কারন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।