২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জনযুদ্ধের ২ ক্যাডারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনা মহানগরীর পৃথক দু’টি এলাকা থেকে সোমবার সকালে জনযুদ্ধের দুই ক্যাডারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

উদ্ধাকৃতরা হলেন, যশোর জেলার পুরনো খয়েরতলার মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাদাৎ ওরফে শহীদ (২৬) এবং নতুনবাজার কাগজী বাড়ি এলাকার হারুন শিকদারের ছেলে সুমন (২৫)।

পুলিশ জানায়, নগরীর রূপসা ব্রীজের কাছে সুমনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়ক থেকে পুলিশ শাহাদাৎ ওরফে শহীদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

নিহত দুজনই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের ক্যাডার বলে জানা গেছে।