খুলনায় একই স্থানে বিএনপি’র ২ গ্র“পের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা
খুলনা মহানগরীর শহীদ মহারাজ চত্ত্বরে একই সময়ে বিএনপি’র দুই গ্র“পের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আগামী ২ আগস্ট বিএনপি মেয়র -- লবী -- মাজেদ গ্র“প এবং দাদু -- মঞ্জু -- মনা গ্র“প নগরীর শহীদ মাহরাজ চত্ত্বরে সমাবেশ ডাকে। একই সময় একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে নেতা - কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
দাদু -- মঞ্জু -- মনা গ্র“প সোমবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সমাবেশ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। প্রসঙ্গত, গত ২৯ জুলাই কেসিসি কর্তৃপক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় এই গ্র“পের সমাবেশ বাতিল করে।
এদিকে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিসিসিবি সভাপতি আলী আসগর লবী এমপি তার নিজ বাড়িতে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, বৈধ কমিটি হিসাবে কেন্দ্রীয় কর্মসূচি তারাই পালন করবে।
এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।
