২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানিয়া ধর্ষণ মামলার খালাসপ্রাপ্ত আসামী মরা অবশেষে জেল থেকে মুক্তি পাচ্ছেন

চাঞ্চল্যকর তানিয়া ধর্ষণ মামলার খালাসপ্রাপ্ত আসামী ওবায়েদ মাতবর মরা অবশেষে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সূত্র জানায়, তানিয়া ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেও মরার বিরুদ্ধে পুলিশের সাজানো আরও দু’টি মামলার একটিতে জামিন না থাকায় কারাগার থেকে তাকে ছাড়া হয়নি।

রোববার ঢাকার ৩ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরুন্নাহার সর্বশেষ ধর্ষণ মামলায় ওবায়েদ মাতবর মরাকে জামিন দেন।

মরার আইনজীবী জানান, ১৯৯৮ সালের ২২ মার্চ তানিয়া ধর্ষণের মিথ্যা অভিযোগে মরাকে গ্রেপ্তারের পর পুলিশ গা বাঁচাতে রাজধানীর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ মামলা দায়ের করে। সিএমএম আদালতের পান সিগারেটের দোকানদার চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পশ্চিমপোয়া গ্রামের আতিকুর রহমান ও তার মেয়ে জহুরাকে বাদি করে মামলা দু’টি দায়ের করা হয়।

আতিকুর এজাহারে বলেছিলেন, তার দুই মেয়ে জহুরা ও তাহেরাকে ফুঁসলিয়ে মরা বিভিন্ন সময়ে সিএমএম আদালতে ধর্ষণ করে।

এদিকে মামলার নথিতে দেখা যায়, ১৯৯৮ সালের ২ এপ্রিল দায়ের করা এ মামরা  দু’টিতে ৫৯ বার বাদির সাক্ষির দিন ধার্য্য করা হলেও তারা সাক্ষ্য দিতে আসেনি এবং তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।