২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ঘাট শ্রমিক নিহত

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটে শনিবার এক সড়ক দুর্ঘটনায় ঘাট শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল করিম (৩২)। তার বাড়ি দৌলতদিয়া লঞ্চঘাটে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে পোনামাছবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো--ট--৪৪০) দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঘাট শ্রমিক করিমকে সজোরে ধাক্কা দেয়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ গাড়িটিকে আটক করেছে।