লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে শত শত মুসলমান শুক্রবার ক্ষুব্ধ প্রতিবাদ ও বিক্ষোভ দেখিয়েছেন।
বিক্ষোভকারীরা জাতিসংঘের মহাসচিব কফি আনান এবং মার্কিন প্রেসিযেন্ট জর্জ বুশের কুশপুত্তলিকা দাহ করে এবং পতাকা পুড়িয়ে ও পদদলিত করে তাদের ঘৃনা প্রকাশ করেন।
তারা অবিলম্বে লেবানন ও ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান।
এই নাশকতামূলক হামলা বন্ধে জাতিসংঘ যথাযথ ভূমিকা পালন না করায় প্রতিবাদকারীরা জাতিসংঘই ভেঙ্গে দেয়ারও দাবি জানান।
জুম্মা নামাজের পর শত শত মুসুলী নগরীর বিভিন্ন মসজিদ থেকে বেরিযে এসে প্রতিবাদ বিক্ষোভে অংশ নিতে শুরু করেন।
একই ইস্যুতে বিভিন্ন সংগঠনও আলাদা আলাদা মিছিল বের করে এবং পল্টন, তোপখানা রোড, বিজয়নগর এবং গুলিস্তান এলাকা প্রদক্ষীণ সমাবেশ করে।
প্রতিবাদকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে, হিজবুত তাহরির বাংলাদেশ, খিলাফত আন্দোলন বাংলাদেশ, নিজাম-ই-ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ এবং জামায়েত-ই-সুব্বানে আহ্লে হাদিস।
বিক্ষোভকারীরা লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকারও নিন্দা জানিয়ে অভিযোগ করেন, তারা ইহুদি নাছাড়াদের কাছে নিজেদের বিকিযে দিয়েছে।
মুসল্লিরা জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও ইহুদি ও খ্রিষ্টানদের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে একজোট হওয়ার আহবান জানান।
