সাবেক উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের মৃত্যুতে টিআইবি’র শোক
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাবিবুর রহমানের মৃত্যুতে টিআইবি গভীর শোক প্রকাশ করেছে।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শুক্রবার এক শোকবাণীতে বলেন, অধ্যাপক হাবিবুর রহমানের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নাগরিককে হারালো আর টিআইবি হারালো একজন প্রিয় শুভাকাঙ্খি ও দুর্নীতিবিরোধী আন্দোলনের সক্রিয় সহযাত্রীকে।
তিনি এবং টিআইবি’র ট্রাস্টি, উপদেষ্টা পরিষদের সদস্য, কর্মীসহ সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
