হবিগঞ্জে ১০টি বাসে গণ ডাকাতি
সিলেট মহাসড়কে বুধবার রাতে ১০টি বাসে গণ ডাকাতি হয়েছে। পুলিশ জানায়, রাতে ঢাকা -- সিলেট মহাসড়কে একদল ডাকাত গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়ে গাড়ির গতি রোধ করে।
তারা একে একে ১০টি গাড়িতে প্রায় এক ঘন্টা ধরে গণ ডাকাতি করে। যাত্রীদের নিকট থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
