সাতক্ষীরায় ৩টি বন্দুকসহ এক বনদস্যু আটক
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আড় পাঙাসিয়া নামক স্থানে অভিযান চালিয়ে পুলিশ তিনটি বন্দুকসহ এক বনদস্যুকে আটক করেছে।
খুলনার কয়রা উপজেলার মুড়লী নদীতে কোস্টগার্ড সদস্যদের সাথে জলদস্যুদের গুলি বিনিময়ের একদিন পর এই অস্ত্র উদ্ধার হলো।
সাতক্ষীরা পুলিশ সুপার ফজলুর রহমান জানান, আড়পাঙাসিয়া নদীতে অভিযান চালিয়ে গোলাম হোসেন নামে ওই জলদস্যুকে আটক করা হয়। তার বাড়ি দেবহাটা উপজেলার বহেরা গ্রামে। অভিযানের সময় আরো ৭/৮ জন জলদস্যু পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পুলিশ জলদস্যুদের ব্যবহৃত নৌকাটি আটক করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার কয়রা এলাকার মুড়লি নদীতে কোস্টগার্ড সদস্যদের সাথে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। এর দুদিন আগে এমভি সালমান নামের একটি জাহাজে লুটতরাজ করে বনদস্যুরা এরপর থেকে পুলিশ কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা সুন্দরবনে যৌথ অভিযান শুরু করে।
