লেবানন ও ফিলিস্তিন পুনর্ণিমাণে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছে সৌদি আরব
ইসরায়েলের বর্বরোচিত হামলার শিকার লেবানন ও ফিলিস্তিনকে পুনর্ণির্মাণে সহযোগিতা চেয়ে সকল আরব ও ইসলামী জাতির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমর্থনের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
লেবানন ও ফিলিস্তিন পুনর্ণিমাণের জন্যে একটি তহবিল গঠন অভিযানের উদ্বোধন করে প্রধান দুই মসজিদের রক্ষক সৌদি বাদশাহ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেন। তিনি আরও এক বিলিয়ন মার্কিন ডলার লেবাননের কেন্দ্রীয় ব্যাংকে জমা করার নির্দেশ দেন।
বাদশাহ এছাড়াও ফিলিস্তিনি জনগণের সাহায্যার্থে ও দেশটি পুনর্ণিমাণে আরব-ইন্টারন্যাশনাল ফান্ডে ২৫০ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন। ঢাকায় বুধবার সৌদি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লেবানন ও ফিলিস্তিনের ওপর ঘটে যাওয়া বর্তমান হামলায় আন্তর্জাতিক সম্প্রদায় কেবল নিন্দা ও ক্ষোভ না জানিয়ে ক্ষান্ত না থেকে দেশ দুটির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সৌদি বাদশাহ।
