২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় একই স্থানে বিএনপি’র দুই গ্র“পের প্রতিবাদ সভা, ১৪৪ ধারা জারি

ভোলার ইলিশা জংশন বাজারে মঙ্গলবার বিএনপি’র দুই গ্র“প একই স্থানে প্রতিবাদ সভার আহ্বান করাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বিকেল ৩টা থেকে টানা ১০ ঘন্টা ইলিশা এলাকায় সব ধরনের মিছিল -- সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এদিকে বিএনপি নেতা চেয়ারম্যান সিরাজউদ্দিন নির্ধারিত স্থানে প্রতিবাদ সভা করতে না পেরে দূরে তার বাড়ির সামনে সভা করেন। সভায় তিনি আগামী সাধারণ নির্বাচনে ভোলা -- ১ আসন থেকে বিএনপির মনোনয়ন দাবি করেন।

অন্যদিকে জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মিয়া মো: ইউনুছকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে অপহরণ ও হত্যার চেষ্টার প্রতিবাদে ওই এলাকায় অপর গ্র“প প্রতিবাদ সভা আহ্বান করে।

একই স্থানে প্রতিবাদ সভাকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকায় বিকাল ৩টা থেকে টানা ১০ ঘন্টা ওই এলাকায় সকল প্রকার মিছিল ও সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ স্থলে সকাল থেকে ভোলা সদর উপজেলার সহকারি পুলিশ সুপার ও ওসির নেতৃত্বে শতাধিক পুলিশ অবস্থান নেয়।

এদিকে গত এক সপ্তাহ ধরে মিয়া মো: ইউনুছ এবং সিরাজ চেয়ারম্যানের দ্বন্ধ ভোলার টক অব দা টাউনে রূপ নেয়। রোববার ভোলা টাউন হল চত্তরে মিয়া মো: ইউনুছের সমর্থকরা সিরাজউদ্দিনকে বিএনপি থেকে বহিস্কার এবং গ্রেপ্তারের দাবিতে ভোলা শহরের মিছিল বের করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপিও পেশ করে।