২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নিহত

খুলনার ফুলপুর উপজেলার অলকা গ্রামে মঙ্গলবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে এক চরমপন্থি নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহত চরমপন্থির নাম রিপন সর্দার। সে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’র এক সদস্য।

র‌্যাব-৬ জানায়, রিপনকে সোমবার সকালে মহানগরীর পিপলস স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়।

রিপনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ১টা ৪৫ মিনিটে অলকা গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রিপনের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে রিপন র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে  কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব জানায়, নিহত রিপনের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।