সাবেক মহিলা কমিশনারের মৃত্যুতে ডিসিসি মেয়রের শোক প্রকাশ
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)’র মেয়র সাদেক হোসেন খোকা এমপি সাবেক মহিলা কমিশনার (সংরক্ষিত আসন) জলি কবিরের মৃত্যুতে মঙ্গলবার গভীর শোক প্রকাশ করেছেন।
সিঙ্গাপুর থেকে প্রেরিত এক বার্তায় সিটি মেয়র মরহুমার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভুতি জানান। ডিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।
সংস্থার বিধি অনুযায়ী মরহুম কমিশনার জলি কবিরের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সংস্থার প্রধান কার্যালয় নগর ভবনসহ ১০টি আঞ্চলিক কার্যালয় অর্ধবেলা ছুটি ঘোষনা করে।
জলি কবির সোমবার রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ২০ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
