মুহসীন ও জসীমউদ্দিন হলের ছাত্রদল নেতাদের কারণ দর্শানোর নোটিশ
দলীয় কোন্দলকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সোমবার মুহসীন হল ও কবি জসীমউদ্দিন হলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
রোববারের ঘটনার প্রেক্ষিতে সোমবার ঢাবি ছাত্রদল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মুহসীন হলের সভাপতি এজমল হোসেন পাইলট ও সাধারণ সম্পাদক এহতেশাম এবং জসিমউদ্দিন হলের সভাপতি আতিকুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক পারভেজ মাসুদকে মঙ্গলবার সশরীরে উপস্থিত থেকে এ নোটিশের জবাব দেওয়ার জন্য ঢাবি কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাংগঠনিক ব্যর্থতা, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদানে ব্যর্থতাসহ সার্বিক কর্মকাণ্ডে অবহেলার জন্য এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববারের ঘটনাকে কেন্দ্র করে সোমবারও মুহসীন হল ও জসীমউদ্দিন হলের ছাত্রদল কর্মিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
