পোলিও টিকাদান কর্মসূচির চতুর্থ রাউন্ড ৬ আগস্ট
১৩তম জাতীয় টিকা দিবস (এনডিআই)’র চতুর্থ রাউন্ড ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। আগের রাউন্ডগুলোতে যেসব শিশুদের টিকা খাওয়ানো হয়েছে বা যারা বাদ পড়েছে এমন সবাইকেই ওইদিন পোলিও টিকা খাওয়ানো হবে বলে সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের মরণব্যাধী পোলিও থেকে রক্ষা করতে দুই ড্রপ করে পোলিও টিকা খাওয়ানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বি¯তৃত সব টিকা কেন্দ্র এই টিকাদান কর্মসূচি পরিচালনা করবে।
কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
ভ্রমণরত অভিভাবকরাও বিমানবন্দর, রেলস্টেশন এবং বাস, ফেরি ও লঞ্চ টার্মিনালে তাদের শিশুকে টিকা খাওয়াতে পারবেন।
১৩তম জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড ১৬ এপ্রিল, দ্বিতীয় রাউন্ড ১৩ মে এবং তৃতীয় রাউন্ড ১১ জুন অনুষ্ঠিত হয়।
