২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে ৩০০ বাংলাদেশী দেশে ফিরতে চান

লেবাননে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে বসবাসকারী ৩০০ বাংলাদেশী দেশে ফিরে আসতে চান বলে বাংলাদেশ সরকার সোমবার জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

মধ্য-প্রাচ্যের ওই দেশ থেকে বাংলাদেশীদের ফিরে আসার সকল ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করে সরকার।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সোমবার সাংবাদিকদের বলেন, আমরা যতদুর জানি, ৩০০ বাংলাদেশী দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন.... আশা করছি আমরা স্বল্প সময়ের মধ্যেই এব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।” তিনি আরও বলেন, “এ পর্যন্ত আমরা কোনও বাংলাদেশীর হতাহতের খবর আমরা পাইনি।”

লেবাননে প্রায় দশ হাজার বাংলাদেশীর বসবাস, যার বেশির ভাগই রয়েছে রাজধানী বৈরুতে।

পররাষ্ট্র সচিব জানান, তারা আগ্রহী বাংলাদেশীদের সড়ক পথে সিরিয়ার রাজধানী দামেস্ক নিয়ে আসার জন্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর কাছে অনুরোধ জানিয়েছেন।

এরপর সরকার দামেস্ক থেকে জাহাজযোগে অথবা বিশেষ বিমানে করে তাদের দেশে ফিরিয়ে আনবে।

হেমায়েতউদ্দিন জানান, জর্ডান ও মিশরে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের প্রতি বিপদগ্রস্ত ওই বাংলাদেশীদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের জন্যেও বলা হয়েছে।